শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের

চলে গেলেন মৌলভীবাজারের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
মৌলভীবাজার থেকে>

বিশিষ্ট ইস’লামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম ও ইস’লামের খেদমতকারী, মৌলভীবাজারের সৈয়দ শাহ্ মোস্তফা টাউন কা’মিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মা’ওলানা আব্দুল কাইয়ুম
সিদ্দিকী’ আর নেই।

গতকাল ১২ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত ১-৩০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতা’লে তিনি ই’ন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ম’রহু’মের নামোজে জানাজা আজ জুম্মা বাদ দুপুর ২.৩০ ঘটিকায় হযরত সৈয়দ শাহ্ মোস্তফা রহ. পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহ. ইন্তেকালে নিজ এলাকাসহ সব জায়গায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিজ্ঞ আলেমের মৃ’ত্যুতে শোক প্রকাশ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর স্মৃতিচারণ করেছে, শোক জানিয়ে পোস্ট করেছে, কুরআন খতম করেছে।

মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী নির্দোষ ব্যক্তি ছিলেন। তিনি সারা জীবন মানুষকে ইসলামের পথে ডেকেছেন। শুধু তা-ই নয় তিনি সারা সিলেটর একজন ইসলামের খাদেম হিসেবে পরিচিত ছিলেন। মাওলানা মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে হারিয়ে সিলেটবাসীসহ আমরা একজন অভিভাবককে হারালাম।

এদিকে, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর ২য় জানাযার আজ বাদ আসর (৫.৩০ঘটিকায়) তারাদরম (বড়লেখা) কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে৷ জানাযা শেষে মুড়াউল গ্রামে পারিবারিক কবস্থানে দাফন করার কথা রয়েছে।

-এটি