শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

অক্টোবরে বঙ্গভ্যাক্সের হিউম্যান ট্রায়াল করতে চায় গ্লোব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বানরের ওপর প্রয়োগ করে ভালো ফল পাওয়ায় বাংলাদেশে উৎপাদিত করোনার টিকা বঙ্গভ্যাক্স আগামী অক্টোবরে মানবদেহে প্রয়োগ করতে চায় গ্লোব বায়োটেক।

শনিবার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি) ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বানরের ওপর ট্রায়াল শেষ হবে আগামী সেপ্টেম্বরে। অক্টোবরে আমাদের হিউম্যান ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। বানরের ওপর আমাদের ট্রায়াল এখনো শেষ হয়নি। ইঁদুরের ওপর ৯৫ শতাংশের ওপর কার্যকর ছিল, আমাদের ধারণা বানরের ওপরও ভালো ফলাফল পাব।

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) জানিয়েছে, মানবদেহে প্রয়োগের আগে বানরের দেহে ট্রায়াল সম্পন্ন করতে হবে। তারা শর্ত দিয়েছিল আগে বানরেরটা করতে হবে। সেটার রিপোর্ট জমা দিলেই তারা মানবদেহে প্রয়োগের অনুমতি দেবে। প্রতিষ্ঠানটি জানায়, আগস্ট মাসে ৫৬টি বানরের ওপর অ্যানিমেল ট্রায়াল শুরু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ