শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে। তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক ঘোষণায় পুরো আফগানিস্তানে ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেন।

তিনি বলেন, ইসলামী ইমারত আফগানিস্তানের দরজা ওই ব্যক্তিদের জন্যও উন্মুক্ত থাকবে যারা আমাদের বিরুদ্ধে হামলায় সহযোগিতা করেছে। সুহাইল শাহিন আরও বলেন, কাবুলের দুর্নীতিগ্রস্থ সরকারের সঙ্গে জড়িত কর্মকর্তাদের জন্যও ইসলামী ইমারত আফগানিস্তানের সব দরজা খোলা থাকবে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এর আগে জানিয়েছিলেন, কাবুল যেন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, সেজন্য আফগান সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে।

তালেবান মুখপাত্র জানিয়েছেন, ‘ইসলামিক আমিরাত তাদের সকল সৈন্যদের নির্দেশ দিয়েছে যেন তারা কাবুলের প্রবেশদ্বারগুলোতে অবস্থান করে, এবং শহরে ঢোকার চেষ্টা না করে।’

এদিকে তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানী শহর ঘিরে ফেলায় বর্তমান আফগান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে।

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আলী আহমদ জালালী। ৮১ বছর বয়সী এই আলী আহমদ জালালী আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সুত্র: আল-জাজিরা, সিএনএন

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ