শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আগামীকাল রাজধানীতে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ারশেল-লাঠিচার্জ-গুলি করে আহত ও গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বুধবার রাজধানীর সব থানায় বিক্ষোভ করবে মহানগর বিএনপি।

মঙ্গলবার বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি বলেন, আজকে আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ কবর জিয়ারতের কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা বুধবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবো।

পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িসহ অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এর জবাবে আব্দুস সালাম বলেন, এই গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনা সরকারের লোকেরা ঘটিয়েছে।

নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির নেতাদের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সকালে মহানগরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে জড়ো হতে শুরু করেন। মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে মিছিলসহ সমাধিস্থলে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকও রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ