শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আমাদের সৌভাগ্য যে চীনের মতো ভালো বন্ধু পেয়েছি: চীনা সংবাদমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমরা অত্যন্ত ভাগ্যবান যে, চীনের মতো ভালো বন্ধু পেয়েছি, শুরু থেকেই তারা আমাদের অনেক সহযোগিতা করে আসছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা শিনহুয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা বলেছেন। তিনি বলেন, মহামারির মধ্যে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে।

সাক্ষাৎকারে করোনাভাইরাস মোকাবেলায় চীন শুরু থেকেই বাংলাদেশকে সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। চীন-বাংলাদেশ যৌথ টিকা উৎপাদনের চুক্তি অনুষ্ঠানের প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনার প্রথম দিনগুলোতে চীন যখন কঠিন সময় পার করছিল, তখন বাংলাদেশ তাদের চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বলেও জানান তিনি। পরে বাংলাদেশের কঠিন সময়েও চীনা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো অনেক সাহায্য করেছে।

পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে বলেন, কোনো বৈষম্য না করে সব দেশে টিকা বিতরণ করা উচিত। সবাই যদি করোনামুক্ত না হয়, তাহলে কেউই করোনা থেকে মুক্তি পাবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ