শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বনানীর এমিকন ভবনের সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত: আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার এমিকন ভবনের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২১ আগস্ট) চেয়ারম্যানবাড়ি এলাকায় দুর্ঘটনাকবলিত এমিকন ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, বিল্ডিং কোডসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করার পর সেখানকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে, অন্যথায় ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না। আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে একটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

আতিকুল ইসলাম বলেন, এমিকন ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে ডিএনসিসির পানির গাড়ির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বিতভাবে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ