শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

রাজধানীর দুই মেয়রের অবিচক্ষনতার খেসারত দিচ্ছে দেশবাসী: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার উভয় সিটিতে মশা নিধনে থাকে বড় বড় মেগা বাজেট। রয়েছে ব্যাপক জনবল। কিন্তু কাজটা কি হচ্ছে? প্রতি বছরের ন্যায় এবছরও চলতি মাসে প্রতিদিন শত শত মানুষকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হতে হচ্ছে। বাজেটের সুষ্ঠু ব্যবহার না থাকা, যুগোপযোগী ও বাস্তব সম্মত পরিকল্পনার অভাব, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগকৃত জনবলের সঠিক ব্যবহার না করাই প্রতি বছর ডেঙ্গু দূর্গতির অন্যতম কারন।

গতকাল ২১ আগষ্ট শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ রামপুরা থানা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নগর উত্তরের সহ-সভাপতি আল্লামা মুফতী ওয়ালী উল্লাহ উপরোক্ত মন্তব্য করেন।

মুফতী ওয়ালী উল্লাহ আরও বলেন; স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রতিদিনই দুই শতাধিক জনগণ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অথচ ঢাকা সিটি উত্তরের মেয়র মহোদয় বলেছেন ডিএনসিসিতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যা নগরবাসীর সাথে স্পষ্ট অসদাচরণের সামিল।

নিয়মিত তদারকি, বরাদ্দ ও জনবলের সুষ্ঠু ব্যবহার হলে ঢাকা সিটিতে মশার অস্তিত্বও হয়তো খুঁজে পাওয়া দুস্কর হবার কথা। কিন্তু প্রেক্ষাপট এর সম্পূর্ণ বিপরীত। যে কারণে প্রতিবছর খেসারত দিতে হচ্ছে নগর ও দেশবাসীকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ