শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

টিকার আওতায় ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষ।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ১৬ হাজার ২২ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৯৩ লাখ ৩২ হাজার ৩৯৯ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৪ হাজার ৬৩৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৭ লাখ ৯৩ হাজার ৮২৬ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৫১ লাখ ৫৩ হাজার ৮৩২ এবং নারী ৪১ লাখ ৭৮ হাজার ৫৬৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৮২ লাখ ৮০ হাজার ২৪০ জন প্রথম ডোজ এবং ১০ লাখ ৫২ হাজার ১৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮১ হাজার ২ এবং নারী ১৩ হাজার ৬৩৬ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ২৩৯ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৩৯৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ৯১ এবং নারী ৭ হাজার ১৪৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৬ হাজার ৯১১ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৪৮৮ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৬ লাখ ৩৪ হাজার ৮৩১ এবং নারী ১১ লাখ ১ হাজার ২৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৪ হাজার ৬৭০ জন প্রথম ডোজ এবং ২ লাখ ৮৯ হাজার ১৫৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৭ হাজার ১৩৯ এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৫৩১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৭৭ হাজার ৬৯২ জন পুরুষ এবং নারী ১ লাখ ১১ হাজার ৪৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ১০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৮৩৬ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ১২ হাজার ১৭৪ জন নিবন্ধন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ