শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

দেড় বছর ধরে বন্ধ থাকায় মাদরাসার খেলার মাঠ এখন ‘ধান খেত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ফসল ফলানোর খবর পাওয়া গেছে।

তেমনই একটি শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের আলহাজ ইমারউদ্দিন দাখিল মাদরাসা। প্রতিষ্ঠানটির পুরো মাঠকে রীতিমতো ধান খেতে পরিণত করা হয়েছে।

মাদরাসাটি এমপিওভুক্ত নয়। এলাকার বিত্তবানদের সাহায্য আর শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সামান্য অর্থ দিয়ে শিক্ষকদের বেতন দেওয়া হতো। করোনার কারণে সেই দুটো পথই বন্ধ হয়ে গেছে।

এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা পড়েছেন মহাসংকটে। তাই অফিস সহকারীর অনুরোধে মাদরাসা সুপার মাঠে ধান চাষ করার অনুমতি দিয়েছেন, যদি সেখান থেকে কিছু অর্থ আসে!

এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। যার ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষক-কর্মচারীরা। করোনার কারণে শিক্ষার্থীরাও মাঠে আসে না। দিনের পর দিন মাঠটি পরিত্যাক্ত অবস্থায় থাকার পর অফিস সহকারী ধান চাষ করছেন। এতে আমি দোষের কিছু দেখি না।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলছেন, এটা ঠিক হয়নি। বন্ধ থাকলেও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কখনো ধান খেত হতে পারে না। এ ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষকে ডেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ