শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আগে গুম শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি। সুতরাং আগে এই গুম শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম না।

আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কাল একটা প্রগ্রামে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি সরকার নাকি লাশ গুম করেছিল। এই যে তিনি অদ্ভুত অদ্ভুত কথা বলেন। প্রতিদিন তিনি অদ্ভুত অদ্ভুত মিথ্যা কথা বলেন। গুম শব্দটি তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কী ও কত প্রকার তা জানতে পেরেছি।

তিনি অভিযোগ করে বলেন, অনেক ছাত্র, মানবাধিকারকর্মী, যারা অধিকার আদায়ের কথা বলে তারা গুম হয়েছে। সুতরাং ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। দেশের জনগণ আপনার কথায় বিভ্রান্ত হয় না।

তিনি আরো বলেন, এ ধরনের বিভ্রান্তিমূলক কথা প্রধানমন্ত্রী বলেন কেন? কারণ দেশে যে ব্যর্থতা, এই ব্যর্থতা ব্যাপারে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই তিনি এ ধরনের কথাবার্তা বলেন।

তিনি বলেন, এখন অন্ধকারের ভেতরে অন্ধকার থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। সেগুলো বেরিয়ে আসার কারণে মানুষ ঠিকই বুঝতে পারছে ২১ আগস্টসহ অন্যান্য ঘটনা শেখ হাসিনার ভাবমূর্তিকে বাড়ানোর জন্য, এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য। এটা আজকের যে সরকার তাদের প্রজ্ঞা থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে। যে কাজগুলো সেদিন তারা করেছে।

সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বক্তব্য দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ