শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ইশা ছাত্র আন্দোলনের ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখা। আজ বুধবার (২৫ আগস্ট) বেলা ১২ টায় শিমরাইল-নারায়নগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকার ফুটপাতে পরিত্যক্ত আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংগঠনটি।

এসময় থানা ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহিন আদনান বলেন, নারায়ণগঞ্জের এ লিংক রোডের সাথে রয়েছে আদামজি ইপিজেডসহ কয়েকটি উল্লেখযোগ্য গার্মেন্টস। এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। ফুটপাতের পাশে আগাছাগুলো বড় হয়ে যাওয়ায় গার্মেন্টস শ্রমিকসহ পথচারীদের হাটা-চলায় বিঘ্ন ঘটছে। তাই আমরা ইশা ছাত্র আন্দোলনের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুটপাত পরিষ্কার -রিচ্ছন্ন করে জনগণের খেদমত করার উদ্যোগ গ্রহন করি।

এসময়ে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ আবরারুল করিম, সদস্য-২ শাহীনসহ ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ