শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

জুমার নামাজে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করলেন সাতক্ষীরার আব্দুল মোমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতক্ষীরার তালায় মসজিদে নামাজরত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে জুমার নামাজ চলাকালীন তালা উপজেলার খেজুরবুনিয়া বাজারের জামে মসজিদ এ ঘটনা ঘটে।

মোমিন গাজী একই উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।

মোমিনের ভাইপো শাহাবুদ্দিন জানান, শুক্রবার তালার খেজুরবুনিয়া বাজারের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন মোমিন গাজী। সেখানে সিজদারত অবস্থায় তিনি মারা যান।

রমজান শেখ নামের এক মুসল্লি বলেন, মোমিন ভাই প্রতি জুমায় খেজুরবুনিয়া মসজিদে নামাজ পড়তে আসতেন। আজ তিনি আমার পাশে নামাজ পড়ছিলেন। জুমার ফরজ দুই রাকাত শেষে তিনি সিজদাহ থেকে আর ওঠেননি। তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মারা গেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ