শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দিয়াবাড়ি-পল্লবী রুটে পরীক্ষামূলক চললো মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুরের পল্লবী পর্যন্ত চলাচল করেছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে মেট্রোরেল ৬টি বগি নিয়ে পল্লবী পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার (সিপি-৮) এবিএম আরিফুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, মেট্রোরেল নিরাপদে চলাচল করেছে। কোনো ধরনের সমস্যা হয়নি। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে রোববার কোনো ধরনের সমস্যা না হয়।

জানা গেছে, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে। তবে ঠিক কোন পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন মেট্রোরেলের লাইনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। এসব পরীক্ষার ভিত্তিতে কতটুকু লাইনে ট্রেন পরিচালনা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে রোববার সকালে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ