রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মক্কা প্রবাসী ফেনীর মাওলানা রফিক আহমাদ ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনী জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শাহ সুফি নূর বখশ রহ. এর সুযোগ্য নাতি সৌদি প্রবাসী মাওলানা রফিক আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাওলানা রফিক আহমদের ভাতিজা আদনান হায়দার।

আজ শনিবার (২৮ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মাওলানা রফিক আহমাদের বড়ছেলে ফরিদ আহমদ বলেন ‘গত বছরের অক্টোবরে দেশে আসেন বাবা। কিন্তু করোনা পরিস্থিতিতে আর যাওয়া হয়নি। গত ১৩ আগস্ট বাবা করোনায় আক্রান্ত হয়ে শরীর খারাপ হতে থাকে। পরে তাকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৩টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।’

পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা রফিক আহমেদের জানাজা আগামীকাল রোববার সকাল ১০টায় ফেনী জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মাওলানা রফিক আহমাদ তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। তিনি দীর্ঘ ৪০ বছর মক্কায় ছিলেন। সেখানের এনটিভির দর্শক ফোরামের উপদেষ্টা ছিলেন। শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা হাফেজ রশিদ আহমাদের মেজো ভাই তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ