শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় রেল কর্মচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আনিসুর নওগাঁ জেলার রানীনগর উপজেলার পূর্ব বালুভরা এলাকার বাশার আলী খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেল যোগে নীলফামারী যাওয়ার সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে হয়। এতে আনিসুর রহমান মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, আনিসুর রহমান রেল কারখানায় খালাসি হিসেবে কাজ করতেন। সৈয়দপুর শহরের রসুলপুর পূর্ব গোডাউন পাড়ায় থাকতেন তিনি। তবে কোন বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা সঠিক জানা যায়নি। অনুসন্ধান চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ