শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।যাকওয়ানুল হক চৌধুরী।।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মর্জাদপুর মসজিদের ইমাম মাওলানা নূর আহমদ(৪০) রোববার রাত ৯টায় রোড এক্সিডেন্টে করে মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন।

স্থানীয় প্রতিবেশী নাহিদ হাসান আওয়ার ইসলামকে জানান, নূর আহমদ উনার দুজন ভাতিজাকে নিয়ে সিএনজি দিয়ে বাড়িতে যাওয়ার পথে গোয়াইনঘাট ব্রীজে সিলেট থেকে গোয়াইনঘাটগামী বাসের সাথে তাদের গাড়ি মুখোমুখি ধাক্কা লেগে যায়। তখনই দুমড়েমুচড়ে যায় সিএনজি, সাথে সাথে তাদের গাড়ির চালক পালিয়ে যায়, মাওলানা নূর আহমদ মাথায় গুরুতর আঘাত পান, তৎক্ষনাৎ স্থানীয়রা উনাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়, তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিএনজি চালক সেখান থেকেই পালিয়ে যায়, বাস চালককে গোয়াইনঘাট থানায় নিয়ে যায় পুলিশ।

মাওলানা নূর আহমদের বাড়ি গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলিরগ্রাও ইউনিয়নের মর্জাদপুর গ্রামে। চার ছেলে এক মেয়ের জনক।

নাহিদ হাসান আরো জানান, এখন আমি তাদের বাড়িতে আছি, আজ সোমবার আছরের নামাজের পর মর্জাদপুর মসজিদ প্রাঙ্গনে উনার জানাযা অনুষ্ঠিত হবে।

-কেএল