শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

আইন অমান্য করে আবর্জনা ফেলায় জরিমানা মসিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনের বেলায় আবর্জনা ফেললে জরিমানা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি স্থাপিত সিসি ক্যমেরার ফুটেজ দেখে যারা দিনের বেলা আবর্জনা ফেলেছেন তাদেরকে জরিমানা করা শুরু করেছে মসিক ভ্রাম্যমান আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আরিফুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অপরাধে নতুন বাজার, সি কে ঘোষ রোড এবং ধোপাখোলা মোড় এলাকায় ৬ মামলায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করে।

এ প্রসঙ্গে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে মেয়র মুহা. ইকরামুল হক টিটুর নির্দেশে আমরা এ বছর ফেব্রুয়ারি থেকে রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছি। এতে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে বলা হয়েছে। এজন্য মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, নাটিকা এবং সচেতনতা ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। তবুও অনেকেই দিনের বেলা আবর্জনা ফেলে শহরকে নোংরা করছিলেন। আজ থেকে আমরা ভিডিও ফুটেজ দেখে অভিযান করছি। এ কার্যক্রম অব্যহত থাকবে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত আলী, সুপারভাইজার মুহা. রবিউল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মুহা. জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ