শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে নিহতদের জন্য আল্লামা সাজিদুর রহমানের মাগফিরাত কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে নিহতদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করেছেন জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক আল্লামা সাজিদুর রহমান।

আজ শুক্রবার (৩ সেপ্টম্বর) জুমার নামাজের পরে এ দোয়া পরিচালনা করেন তিনি। জেলার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার জামে মসজিদে মুসুল্লিদের নিয়ে বিশেষ এ দোয়ার আয়োজন করা হয়।

এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার লইসক্যা বিলে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সেদিন  সন্ধ্যায় বিলের বিজয়নগর এলাকায় বালুবাহী ট্রলারের যাত্রীবাহী ট্রলারটির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বালুবাহী ট্রলারটি আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান জানান, ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়।

এমডব্লিউ/