শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার ধাক্কায় ভেঙে পড়ল সেতু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় আগে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ হওয়া সেতুটির সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছিল না। শেষ পর্যন্ত ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় সেতুটির প্রায় অর্ধেক ভেঙে গেছে।

শুক্রবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে সেতুটির সাথে একটি ইঞ্জিন চালিত নৌকার ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা খালেক নামে এক ব্যক্তি আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় একাধিক সূত্র নৌকার ধাক্কায় সেতুটি ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিকেলে সাড়ে ৪টা দিকে সেতুর বাস্তবায়নকারী কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে যাননি। যে কারণে তাদের কাছ থেকে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ও কৃষ্ণনগর গ্রামের বিলের মাঝামাঝি সেতুটির অবস্থান। ওই দুই গ্রামসহ উপজেলার মোগড়া ইউনিয়নের ভবানীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা ও বরিশল গ্রামের মানুষের চলাচলের কথা চিন্তা করে ১৯৯৯ সালে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেতুটি সমতল থেকে ১৫ ফুট উঁচুতে নির্মাণ করা ও এর সঙ্গে সড়ক সংযোগ না থাকায় কোনো কাজে আসছিলো না। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) বাস্তবায়ন করা সেতুটির দৈর্ঘ্য ১২০ ফুট ও প্রস্থ ৮ ফুট।

অভিযোগ রয়েছে, শুধুমাত্র আর্থিকভাবে নিজেরা লাভবান হতে কোনো ধরণের পরিকল্পনা ছাড়াই তখন এ ধরনের সেতু নির্মাণ করা হয়েছিল। ওই সময়ে উপজেলায় এমন আরও একাধিক সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষ সমালোচনা করেন।

বনগজ গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামাল লালু জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ইটবাহী একটি নৌকা সেতুর মাঝখানের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে সেতুটির একাংশ পুরোপুরি ভেঙে পড়ে। ভেঙে পড়া অংশ পড়ে নৌকাটিও ডুবে যায়।

নৌকার মাঝি মো. রফিক মিয়া বলেন, সরাইল থেকে ৭ হাজার ইট নিয়ে আখাউড়ার গোলখার এলাকায় যাচ্ছিলাম। ওই সেতুর নিচে যাওয়া মাত্র পানির তোড়ে নৌকার একটি অংশ সামান্য ধাক্কা খায়। এতে সেতুর অংশ ভেঙে নৌকায় পড়ে। এতে নৌকাটি ডুবে যায়। সেতুতে থাকা ১১ জনের মধ্যে একজন আঘাতপ্রাপ্ত হন।

এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সেতু ভেঙে পড়ার খবর তারা পেয়েছেন। তবে কতটুকু কি হয়েছে সে সম্পর্কে তিনি নিশ্চà¦