শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

ফিল্মি স্টাইলে গুলি করে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফিল্মি স্টাইলে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ২টায় সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের অদূরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, শনিবার দুপুর ১২টার দিকে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাতো ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিতসহ বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে আড়াইহাজার ফিরছিলেন।

ধারণা করা হচ্ছে- ঢাকা থেকেই ছিনতাইকারী চক্রটি তাদের অনুসরণ করে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গুলি ছুড়তে ছুড়তে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মসিউর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ