শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

লক্ষ্মীপুরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরের ছাত্র ও যুব সমাজ নিয়ে গঠিত ‘আলোর দিশারী ফাউন্ডেশন’ এর উদ্যোগে আমীরে হেফাজত শাইখুল হাদীস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লক্ষ্মীপুরের রায়পুর মারকাযুল উলূম মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ ইউসুফ ও সাধারন সম্পাদক মুফতি মিসবাহ নূরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মাওলানা কাউসার আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর লুধুয়া মাদরাসার শাইখুল হাদীস ও ইত্তেফাকুল উম্মাহ পরিষদ রায়পুরের সভাপতি আল্লামা নুরুল আমীন কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল আমীন কাসেমী বলেন, ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন শাইখুল হিন্দ হুসাইন আহমাদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি ও কাসেম নানুতুবীর যোগ্য উত্তরসূরী। আমরা যদি তার আদর্শ লালন করতে পারি তবেই তার জায়গা পূর্ণ করা সম্ভব হবে।

No description available.

মিফতাহুল উলুম মাদরাসার মুহতামীম মাওলানা আবু বকর বলেন, আল্লামা বাবুনগরী ছিলেন একজন সরল বিনয়ী ও উম্মতের দরদী রাহবার। মুফতি আবদুল্লাহ বলেন, আল্লামা বাবুনগরী রহ. ছিলেন বহু গুণের অধিকারী, তার ইন্তেকালে জাতি এক যোগ্য নেতাকে হারিয়েছে।

সংগঠনের কার্যক্রম ও আল্লামা বাবুনগরী রহ. এর সপ্নে আঁকা কওমী অঙ্গনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক মুফতি মুহাম্মদ আরাফাত।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আল্লামা বাবুনগরীর ইন্তেকালে আমরা একজন মুরুব্বী অভিভাবককে হারিয়েছি। আল্লামা বাবুনগরী ছিলেন আমৃত্যু আপোষহীন। তিনি দীন ও ইসলামের বিষয়ে নিজের আদর্শ বিকিয়ে কারো কাছে মাথা নত করেননি। তিনি ছিলেন একাধারে যোগ্য মুদাররিস, মুহাদ্দিস, মুসান্নিফ, মুবাল্লিগ, মুজাহিদ।

অনুষ্ঠানে আরও বক্তà¦