শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ঈমান সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন মাকতাবাতুত তাকওয়ার ‘মানব জীবনে ঈমান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আকায়েদ ও আহকামের সমষ্টি হলো ইসলাম। ইসলামের মূল ভিত্তি হলো ঈমান ও আকীদা। ইসলামের বর্ণিত সঠিক আকায়েদ, ইসলামের প্রদত্ত শরীয়ত মেনে নেয়ার নাম ঈমান। ঈমান ও আকীদা সহীহ করা ব্যতীত কোনো মানুষ ঈমানদার হতে পারে না।

ঈমান ছাড়া কোনো আমলই আল্লাহ তা’আলার দরবারে কবুল হয় না। এমনকি কোনো ব্যক্তির ঈমান ও আকীদায় যদি ত্রুটি থাকে, তাহলেও তার কোনো আমল আল্লাহ তা’আলার দরবারে গৃহীত হবে না।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমে প্রাপ্য আল্লাহ তা’আলার যাবতীয় বিধানাবলী নিঃশর্তভাবে মেনে নেয়ার নাম ঈমান। তথা শরীয়তের যাবতীয় হুকুম-আহকাম অন্তর দিয়ে বিশ্বাস করা এবং এগুলোকে নিজের দ্বীন হিসেবে বরণ করে নেয়া। মুখে স্বীকার করা ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে তা বাস্তবায়ন করা।

পরিপূর্ণ মু’মিন সেই ব্যক্তি যিনি শরীয়তের বিষয়গুলোকে গভীরভাবে বিশ্বাস করেন এবং এগুলোর মৌখিক স্বীকৃতিসহ বাস্তব জীবনে পূর্ণাঙ্গভাবে আমল করে চলেন।

তাই মানবজীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ঈমান। কিন্তু এই ঈমানের ব্যাপারেই আমাদের অবহেলা সবচেয়ে বেশি। আশা করি গ্রন্থটি আমাদের অবহেলা দূর করণে এবং ঈমান হেফাযতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল্লাহ তা’আলা উক্ত আশা ও প্রচেষ্ট কবুল করুন। আমীন।

বই- মানব জীবনে ঈমান।
লেখক- মুফতি রফিকুল ইসলাম
প্রকাশক: মাকতাবাতুত তাকওয়া
বইটি সংগ্রহ করতে যোগাযোগ: 01692415070

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ