শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া নিয়ে নতুন যে সিদ্ধান্ত হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপাতত ১৮ বছরের কমবয়সীদের কাউকে টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছিলেন, ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের জন্য ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হতে পারে।

তিনি বলেন, ১৮ বছরের ওপরে যে কোনো টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে। শিশুদের টিকা কীভাবে দেওয়া হবে সে বিষয়ে আজ রোববার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে। আমরাও এটি অনুসরণ করতে পারি।

তিনি বলেন, ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকা মজুত আছে। যাদেরকে প্রথম ডোজ দেওয়া হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ যে কেন্দ্র দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। গ্রামের টিকা নেওয়ার জন্য মানুষের আগ্রহ কম ছিল, আমরা তাদের অনুপ্রাণিত করতেই এ কর্মসূচি হাতে নিয়েছিলাম।

মন্ত্রী বলেন, চীনের কাছে ছয় কোটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাড়ে ১০ কোটি টিকা চাহিদা দেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এসব টিকা পাওয়া যাবে। এই টিকা পাওয়া গেলে সংকট কেটে যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

প্রসঙ্গত, করোনার প্রতিষেধক হিসেবে দেশে এখন পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা পৌনে তিন কোটি ছাড়িয়েছে। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮৫ লাখ ২৬ হাজার ৩০৯ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ