শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নাজিরহাট বড় মাদরাসার মুতাওয়াল্লি নির্বাচিত হলেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।। হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মোতোয়াল্লি নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন মোতোয়াল্লি নির্বাচন করা হয়।

মাদরাসা পরিচালক মুফতি হাবিবুর রহমান কাসেমীর ছেলে মাওলানা মাসউদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,দেশের ৫ম বৃহত্তম এই মাদ্রাসার এতোদিন মোতোয়াল্লি ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। তবে গত ১৯ আগস্ট বাবুনগরীর মৃত্যুর পর এ পদটি শুণ্য হয়।তাই দীর্ঘদিন মাদ্রাসার শুরা সদস্যদের জরুরী বৈঠকের মাধ্যমে নতুন মোতোয়াল্লি নির্বাচন করা হয়।নতুন নির্বাচিত মোতোয়াল্লি আল্লামা নুরুল ইসলাম জিহাদী মাদ্রাসার শূরা কমিটিরও সদস্য।

এছাড়াও শুরা কমিটিতে বিবিরহাট তালিমুদ্দীন মাদরাসার পরিচালক মুফতি ওসমান, মেখল মাদরাসার পরিচালক মাওলানা ওসমান ও দারুল উলুম হাটহাজারীর মাওলানা ইয়াহইয়া এ তিন জনকে নতুন শুরু সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে শুরা বৈঠক উপলক্ষে নাজিরহাট বড় মাদ্রাসার আশপাশে নিরাপত্তা স্বার্থে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ