রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

মুফতীয়ে আজমের জানাজায় ইমামতি করবেন হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।। 

হাটহাজারী প্রতিনিধি>

দারুল উলূম হাটহাজারীর ‘মহাপরিচালক’ ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. জানাজা নামাজে ইমামতি করবেন  আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.কে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারও মানুষ। এ সময় প্রিয় শায়েখকে একনজর দেখার জন্য মাদ্রাসা মাঠে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। অনেকের চোখে পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। যেন এমন একটি ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।

আজ বুধবার (৮ সে্েপটম্বর আগস্ট) রাত ১১ টায় হাটহাজারী হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ..-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে এখনো যেভাবে হাটহাজারীতে উপস্থিত হচ্ছেন ভক্ত অনুসারীরা এতে জায়গা সংকুলান না হলে মাদরাসার বাইরেও জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।

মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. কে হাটহাজারী মাদরাসার উত্তর পাশের বাইতুল আতীক জামে মসজিদ সংলগ্ন কবরস্থান ‘মাকবারায়ে জামিয়া’তে দাফন করা হবে।

আজ দুপুরের পর থেকেই কবর খননের কাজ শুরু হয়।

আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর কবরের উত্তরাংশে আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাত ১১টায় হাটহাজারী মাদরাসার মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ