সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


অপ্রকাশিত শেষ ভিডিও বার্তায় যা বলেছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসায়) দীর্ঘ ১৭ বছর শিক্ষকতা ও অত্যন্ত সুনামের সঙ্গে হাদীসের দরস দিয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.। বুখারী, মুসলিমসহ হাদীসের গুরুত্বপূর্ণ গ্রন্থাবলীর দরস প্রদান করেছেন তিনি।

তার সহীহ মুসলিমের তাকরীর সংকলন করেছেন ‘মুফতি হোসাইন আহমদ জাবের’। হুজুর এই কিতাবের নাম দেন ‘তাকরীরে মুসলিম শরহে সহীহ মুসলিম’। কিতাবটি হাতে পেয়ে গত ২৫ জুন (শুক্রবার) কিতাব সম্পর্কে আলোচনা করেন তিনি। আল্লামা বাবুনগরী রহ. এর ভিডিও বক্তব্যটি অনুলিখন করেছেন ‘মুফতি হোসাইন আহমদ জাবের’। আওয়ার ইসলামের পাঠকদের জন্য তা হুবুহু দেয়া হলো।


দ্বীন ইসলামের উৎস দু'টি। এক, আল কুরআন। দুই, আল হাদীস। দ্বিতীয় উৎস ইলমে হাদীসের ওপর এই পর্যন্ত হাজার হাজার কিতাব রচিত হয়েছে। সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে ‘সহীহুল বুখারী’। আর তারপরে আছে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ লিখিত 'সহীহুল মুসলিম'। যে দু'টোকে আমরা একনামে 'সহীহাইন' হিসেবে চিনি। কিতাব দু'টির শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে, এ দু'টিতে কোনো যয়ীফ হাদীস নাই। তাই ওলামায়ে হদীসের কাছে কিতাব দু'টির মর্যাদা অপরিসীম।

আমি অধম ইলমে হাদীসের দরস লাভ করেছি পাকিস্তানে আল্লামা ইউসুফ বানূরী রহিমাহাল্লাহ'র কাছে। তারপর সেখান থেকে এসে বাবুনগর মাদ্রাসায় বুখারী ও মুসলিমের খেদমত করেছি এবং ২০০৩ সালে মুরুব্বিদের হুকুমে ইলমে হাদীসের খেদমত করার উদ্দেশ্যে হাটহাজারী মাদ্রাসায় আগমন করি। এখানে প্রায় দশ বছর মুসলিম শরীফের দরস দান করেছি। তারপর তিরমিযী ও বুখারীর খেদমতও করেছি।

আমি হাটহাজারীতে মুসলিমের দরস দানকালে আমার প্রিয় ছাত্র মুফতী হুসাইন আহমাদ জাবের সেটার তাকরীর সঙ্কলন করেছেন। এবং দীর্ঘ দশ বছর সেটার ওপর অত্যন্ত মেহনত করে তাকরীরগুলোকে একটি স্বতন্ত্র ব্যাখ্যাগ্রন্থের রূপদান করেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ; খুশির খবর হলো কিছুদিন আগে 'তাকরীরে মুসলিম শরহে সহীহ মুসলিম' নামে কিতাবটির প্রথম খন্ড প্রকাশও হয়েছে। এবং বাকি দুই খন্ডও অতিশিঘ্রই আসবে ইনশাআল্লাহ। কিতাবটি আরবী-উর্দু ভাষায়ও ছাপানো হবে। এই কাজটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিতাবটির ওপর আমাদের à