শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সিলেটে কমল করোনায় আক্রান্ত-মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন সিলেট জেলার বাসিন্দা। আর করোনা আক্রান্ত ৬৭ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে তিনজন ও মৌলভীবাজারে ১৯ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১২২ জনের।

শুক্রবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৮২১ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ১১০ জন মারা গেছেন।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ১৫৬ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭১ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১৩৬ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে সাতজন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ১২৮ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৪২ জন। উপসর্গ নিয়ে ৭৭ জন এবং আইসিইউতে রয়েছেন নয়জন।

-এএ