শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হজরত ওমরের মত মানুষের সেবক হতে চাই: প্রাণ গোপাল দত্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব জল্পনা কল্পনা সত্য করে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। দলীয় সভায় মনোনয়ন নিশ্চিত হবার পরেই নতুন করে সামনে এসেছে তার এক বক্তব্য। ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনের আগে এই আসনেই মনোনয়ন প্রত্যাশী প্রাণ গোপাল দত্ত বলেছিলেন, হজরত ওমর রা. রাতের বেলা বের হয়ে যেভাবে মানুষের খবর নিতেন, আমিও সেভাবে মানুষের খবর নিতে চাই।

নিজ এলাকা চান্দিনায় নির্বাচনকে সামনে রেখে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। যদিও আওয়ামী লীগের সিনিয়ার নেতা অধ্যাপক আলী আশরাফকেই পরবর্তীতে মনোনয়ন দেয়া হয়। তবে আলী আশরাফ মারা যাবার পর সেই প্রাণ গোপালেই আস্থা রাখছে ক্ষমতাসীন দল।

ডা. প্রাণ গোপাল দত্ত বলেছিলেন, আমি চাই সত্যিকারভাবে ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন। তাহলে আমি এমপি হবো। বড় গলায় সাহস করে আপনাদের জন্য কথা বলবো। সারা পৃথিবীতে এ এলাকার মানুষের খবর যাবে যে, বাংলাদেশের একটা এলাকাতেও যদি সঠিক নির্বাচন হয় তাহলে সেটা চান্দিনাতে হয়েছে। যখন ফজরের আজান দেয় তখন আমি কাজে বের হই, আর ফিরে আসি রাত এগারোটার পর।

মুসলমান ভোটারদের উদ্দেশ্যে ডা. প্রাণ গোপাল সেই বক্তব্যে বলেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া; আপনারা স্বীয় ধর্মমতে নামাজ পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ হায়াত দেন। বাকি জীবন আমি যেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ