শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে তিনটার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।

তিনি জানান, এ সময় খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তুলে আনে। এ সময় বাসের ভিতর ও নিচে থেকে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ