শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইসরায়েলের কারাগারে ৪৬৫০ ফিলিস্তিনি বন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগারে বর্তমানে মোট ৪ হাজার ৬৫০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাদের মধ্যে ২০০ জন শিশু ও ৪০ জন নারী রয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর ফিলিস্তিনি বন্দীদের অধিকার বিষয়ক সংস্থা আদামির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দীদের মধ্যে ৫২০ জন কোনো প্রকার অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের অধীন বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ২৪০ জন গাজা উপত্যকার বাসিন্দা।

অপরদিকে জেরুজালেম শহরের বাসিন্দা ৪০০ জন। এছাড়া ৭০ বন্দী ইসরায়েলে বসবাস করা ফিলিস্তিনি আরব বাসিন্দা। অপর বন্দীরা অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা।

প্রতিবেদনে জানানো হয়, বন্দীদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের অধীন ৫৪৪ জন সাজা ভোগ করছেন। অপরদিকে ২০ বছরের মেয়াদের বেশি কারাদণ্ডে সাজা ভোগ করছেন ৪৯৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ