শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

হাওরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’র শিক্ষাবৃত্তি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

গত ১২ সেপ্টেম্বর দীর্ঘ সতেরো মাস পরে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থী ও অভিভাবকদের মনে বইছে আনন্দের জোয়ার। কিন্তু হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত অনেক শিক্ষার্থী স্কুল-কলেজ দীর্ঘ বিরতির মাঝে ঝড়ে পড়েছে । কিশোরগঞ্জের হাওরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুলমুখী করতে শিক্ষাবৃত্তি প্রদান করছে সামাজিক সেবা সেবামূলক সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স।

এতে শিক্ষার্থীদের এক বছরের পড়াশুনা সামগ্রী বাবদ নগদ অর্থ তাদের হাতে তুলে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।

তরুনদের সংগঠন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর এমন উদ্যোগে খুশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিবার। তাদের এ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম।

No description available.

করোনা ভাইরাসের প্রথমদিকে ১৫ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে বিভিন্ন সময়ে হাসপাতাল, মসজিদসহ গুরুত্বপূর্ণ জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করে সংগঠনটি।

গত রমজানে মাসব্যাপী কিশোরগঞ্জ জেলা শহরে সুবিধাবঞ্চিতদের জন্য দুই টাকায় ইফতার সেবা, অসহায় শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ, হাওরের অলওয়েদার সড়কে দুর্ঘটনা প্রবণ এলাকায় সতর্কতামূলক ব্যানার স্থাপন, হাওরের দরিদ্র শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, তরুণদের সঙ্গে মাদকবিরোধী মতবিনিময় সভা, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স।

No description available.

কিশোরগঞ্জ ভলান্টিয়াà