শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

বিয়ানীবাজারে ট্রাক-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিয়ানীবাজারে ট্রাক ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা এলাকায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিয়ানীবাজার পুলিশ। বর্তমানে থমথম পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

তাৎক্ষণিকভাবে কি কারণে পরিবহণ শ্রমিকদের দুই পক্ষ সংঘর্ষে কারণ জানা যায়নি। একই সাথে আহতদের নাম-পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। সংঘর্ষের কারণে সড়কে যানচলাচল বন্ধ থাকায় সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ঘটনাস্থলের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ উভয় পক্ষের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ