শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

‘ক্ষমা করে দিয়েন’ লিখে কুড়িগ্রামে দরজায় দরজায় চিরকুটসহ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেশ কয়েকটি বাড়ীতে ‘ক্ষমা করে দিয়েন’ লিখে চিরকুট লিখে টাকাসহ স্টাপলার লাগিয়ে দরজায় দরজায় রেখে যাওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে রেখে যাওয়া চিরকুট ও টাকা সকালে দরজা খুলে পেয়ে হতবাক বাড়ীর লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার সুখ্যাতি ভাটিয়াটারী গ্রামে। এটি রসিকতা না অন্য কিছু এনিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, কথাটি আমার কানেও এসেছে। কে বা কারা এসব কাজ করেছে তা বোধগম্য নয়।

পৌরসভা এলাকার সুখ্যাতি ভাটিয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে হাসানুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে রাতের খাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আধাঘন্টা পর হঠাৎ বাড়ীতে মানুষের পায়ের শব্দ পেয়ে উঠে পরি। দরজা খোলার শব্দে একজনকে ছুটে বের হয়ে যেতে দেখি। কিছুক্ষণ পিছু নিয়েও তাকে হারিয়ে ফেলি। পরে ফিরে এসে দেখি দরজার মধ্যে একটি চিরকুট পরে আছে। তার সাথে ১০০টাকার একটি নোট স্টাপলার দিয়ে আটকানো।

চিরকুটে লেখা ‘‘এই টাকাটা ক্ষতি করেছি মাফ করে দিবেন।’’ পরে খোঁজ নিয়ে দেখি আরও ৪জনের বাড়ীতে এমনভাবে টাকা ও চিরকুট লিখে গেছে। তারা হলেন একই এলাকার আবু বকরের ছেলে আব্দুল বারেক’র ঘরের দরজায় ১০টাকা, ঈসমাইলের ছেলে আব্দুস ছাত্তারের ঘরের দরজায় ৫০ টাকা, মৃত: শমসের আলীর ছেলে সাইদুরের ঘরের দরজায় ৩০ টাকা এবং ছফর আলীর ছেলে মজনু মিয়ার ঘরের দরজায় ১০০টাকা।

ঘটনাটি আশপাশে ছড়িয়ে পরলে মূহুর্তের মধ্যে উৎসুক জনতা ভীড় জমায় সেখানে। এটি কার কান্ড তাই নিয়ে চলে জল্পনা-কল্পনা। তবে পাঁচ জনের কেউই মনে করতে পারেননি এই ধরণের টাকার ক্ষতি তারা কারো কাছে করেছেন কিনা। ফলে চিন্তায় পরে গেছে ওই বাড়ির লোকজন। এটি নিছক রসিকতা না অন্য কিছু এই নিয়ে বিভ্রান্ত সবাই।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. নবিউল হাসান জানান, এমন ঘটনা আমার জানা নেই। বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

-এটি