শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দাঈ মুফতি যুবায়ের আহমাদ নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেখক, গবেষক ও দাঈ মুফতি যুবায়ের আহমাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান পায়নি পরিবার।

তার ছোট ভাই মাওলানা মুহাম্মদ হিজবুল্লাহ জানায়, রংপুরে তার পরিচালিত মাআ’হাদুদ দাওয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করে সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় ফেরেন মুফতি যুবায়ের আহমাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

তার ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার পরিবার।

মুফতি জুবায়ের আহমেদ ছাত্রজীবনে ভারতের দেওবন্দ থেকে হাদিস নিয়ে এবং নদওয়া থেকে আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ইসলামী দাওয়া ইন্সটিটিউট-মান্ডা, ঢাকার প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন বলে জানায় তার পরিবার।

এ ছাড়া তিনি দেশের উত্তরাঞ্চলে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ