শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে একই গ্রামের ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনা ঘটে। নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিদুৎস্পৃষ্ট হয়ে মৃতরা হলেন- শিলমুদ গ্রামের চৌকিদার বাড়ির আবুল বাশারের ছেলে মো. আব্দুর রহিম (৫৬), একই বাড়ির উজির আলীর ছেলে মো. ইউছুফ (৪৮), মো. আবুল হোসেনের ছেলে মো. সুমন (৩৫) ও রমজান আলী বাড়ির মো. শহীদের ছেলে মো. জুয়েল (১৮)।

বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা দিকে আব্দুর রহিম তার বাড়ির পাশে ক্ষেতে সবজি তুলতে যান। ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির তার ছিঁড়ে পানিতে পড়ে। আব্দুর রহিম ক্ষেতে নামার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচানোর জন্য তার ভাতিজা সুমন, ভাগিনা ইউছুফ ও পাশের বাড়ির জুয়েল পানিতে নামলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পুলিশ সুপার জানান, আবদুর রহিম ঘটনাস্থলে এবং বাকি তিন জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

-এএ