শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে সাংবাদিকের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক দুই মামলায় শেরপুর জেলার ঝিনাইগাতী খাদ্য গুদামের খবর প্রকাশের ঘটনায় দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ মোহাম্মদ রনিকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জামিনের মেয়াদ শেষে তাকে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। সাংবাদিক শাহ মোহাম্মদ রনি জাগ্রত বাংলা’র পাশাপাশি দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিবেদক।

রোববার (১৯ সেপ্টেম্বর) সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মাছুম ইকবাল।

এর আগে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী খাদ্য গুদামের আয়মান বিনতে ফেরদৌস (নূপুর) এর অনিয়ম, দুর্নীতি, ঘুষ গ্রহণ এবং অন্যান্য বিষয় নিয়ে গত ২৯ মে দৈনিক জাগ্রত বাংলা’য় খবর প্রকাশিত হয়। পরে এ বিষয়ে সংক্ষুব্ধ হয়ে গত ৩০ মে রাতে নূপুরের বাবা আব্দুল ওয়াদুদ অদু ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শাহ মোহাম্মদ রনির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরপর গত ৩ জুন রাতে নূপুরের কর্মস্থল ঝিনাইগাতী খাদ্য গুদামের নৈশ প্রহরী একরামুল ইসলাম ঝিনাইগাতী থানায় আরেকটি মামলা দায়ের করেন। পরে সেসব মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান সাংবাদিক শাহ মোহাম্মদ রনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ