শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুললো জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশসহ ছয় দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। সোমবার (২০ সেপ্টেম্বর) থেকেই এসব দেশের ভ্রমণকারীরা ফের জাপানে প্রবেশ করতে পারবেন। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে জাপান সরকার। খবর জাপান টাইমসের।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতার কারণে গত জুনে দেশগুলো থেকে ভ্রমণ প্রায় শতভাগ নিষিদ্ধ করে জাপান সরকার। এমনকি এই ছয়টি দেশে অবস্থানকারীদের টিকা নেওয়া এবং জাপানে স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও প্রবেশ নিষিদ্ধ করা হয়।

তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় কড়াকড়ি শিথিল করে ফের প্রবেশাধিকার দিয়েছে জাপান। অবশ্য সেক্ষেত্রে একগুচ্ছ শর্ত দিয়েছে তারা।

জাপান সরকারের ঘোষণা অনুসারে, বাংলাদেশসহ ৪০টির বেশি দেশ ও অঞ্চলের ভ্রমণকারীরা জাপানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই করোনা পরীক্ষা করাতে হবে। এরপর সরকার-নির্ধারিত স্থানে তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তৃতীয় দিন আবারও করোনা পরীক্ষা করাতে হবে। এর ফলাফল নেগেটিভ আসলে ১৪ দিন কোয়ারেন্টাইনের বাকি সময়টা নিজ বাড়ি অথবা পছন্দমতো স্থানে সেলফ-আইসোলেশনে থাকতে দেওয়া হবে।

এই কয়টি ছাড়া বাকি দেশগুলো থেকে আগত ভ্রমণকারীদেরও জাপান প্রবেশের পর সেলফ-আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। কোয়ারেন্টাইনের ১৪ দিন ভ্রমণকারীদের গণপরিবহন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ