শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সঙ্গীতশিল্পী ও ইসলামী আলোচক মাওলানা আবুল কালাম আজাদ বাইক এক্সিডেন্টে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দেশের প্রথিতযশা সংগঠন ইসলামী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় নাশীদ শিল্পী ও ইসলামী আলোচক মাওলানা আবুল কালাম আজাদ বাইক এক্সিডেন্টে আহত। তার আহত হওয়ার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইসলামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক ও সঙ্গীত শিল্পী আবু সুফিয়ান।

পাশাপাশি বাইক এক্সিডেন্টের পর আওয়ার ইসলামকে নিজের সার্বিক অবস্থার কথা জানিয়েছেন মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি জানান, ব্যক্তিগত প্রয়োজনে কিছুদিন পূর্বে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি পিরোজপুরে গিয়েছিলেন। সেখান থেকে বাইক যোগে আজ ফেরার পথে ব্রেকফেল করে তিনি আহত হোন এবং স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

তিনি সবাইকে দুঃচিন্তা না করার অনুরোধ জানিয়ে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে এখন আমি লঞ্চে আছি। ঢাকায় ফিরছি। অবস্থা তেমন গুরুতর নয়। সবার কাছে দোয়া চাই যেন প্রাথমিক পর্যায় থেকেই আল্লাহ শেফা দান করেন।

মাওলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে দেশের মানুষকে হৃদয় জুড়ানো ইসলামী সঙ্গীত উপহার দিয়ে আসছেন। বর্তমানে দেশের অনেক স্বনামধন্য নাশিদশিল্পী তার হাত ধরে এসেছেন সঙ্গীত জগতে। এছাড়া মাওলানা আবুল কালাম আজাদ বেশ কয়েক বছর ধরে ওয়াজ মাহফিলেও বেশ সুনামের সঙ্গে ইসলামের আলো ছড়িয়ে যাচ্ছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ