শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

নোয়াখালীতে দুই নৌকা প্রার্থীসহ পাঁচ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ না থাকায়, অস্ত্রধারীদের অবাধ বিচরণ ও হুমকি-ধামকির অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীসহ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ৫ জন চেয়ারম্যান প্রার্থী।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮-৯টার মধ্যে এসব চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেয়।

নির্বাচন বর্জনকারী প্রার্থীরা হলেন- উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রর্থী (নৌকা) জিয়া আলী মোবারক কল্লোল, ১০ নং জাহাজ মারা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) এটিএম সিরাজ উদ্দিন, ৫নং চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস), ৮ নং সোনাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল) নুরুল ইসলাম মালয়েশিয়া, ১১ নিঝুম দ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল) মো. মেহেরাজ উদ্দিন।

ভুক্তভোগী একাধিক চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, এখানে নৌকা প্রতীক পেলে কিছু হবে না। হতে হবে সাবেক এমপি ও হাতিয়া উপজেলা আওয়মী লীগ সভাপতি মোহাম্মদ আলীর আর্শীবাদ পুষ্ট।

আরও অভিযোগ রয়েছে, এ উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও মোহাম্মদ আলীর বিরোধীতায় ও তার লেলিয়ে দেওয়া অস্ত্রধারী পেটুয়া বাহিনীর আতংকে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে দুই নৌকা প্রতীকের প্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী তার বিরুদ্ধে আনীত অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চেয়েছি। যারা নাচতে জানে না তাদের জন্য উঠান বাকা। আমরা চেয়েছি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা যে কোন অবস্থায় চেয়েছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক শান্তিপূর্ণ হোক। এ কালচারটা আমরা ঠিক রাখতে চাই।

হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, অফিসিয়ালি এটা আমি জানি না। এ মুহূর্তে ভোট গ্রহণ চলছে। অফিসিয়ালি ভোট বর্জনের কোন সুযোগ দেখি না। আইনগত কোন বিধান নেই।

অপরদিকে, নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না থাকা, প্রতিপক্ষ প্রার্থীর হুমকির অভিযোগে ভোটের আগের দিন দুই কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

তারা হলেন- ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী জিন্নাহ (ডালিম) ও ৬ নম্বর ওয়ার্ডের মো. হানিফ (পাঞ্জাবী)। গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ভোট বর্জনের এ ঘোষণা দেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ