শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

চীন-আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীন ও আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে দেশ দুটির মধ্যে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপনে তাদের প্রতি আহ্বানও জানান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন সামনে রেখে বার্তা সংস্থা এপির মুখোমুখি হন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেখানে তিনি কথা বলেন বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। সাক্ষাৎকারে তিনি আলোচনা করেছেন- জলবায়ু সংকট, করোনা মহামারী আর তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও।

সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব অকপটেই বললেন, চীন-আমেরিকা সম্পর্কের শীতলতায় স্নায়ুযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। দুই পরাশক্তির মধ্যে স্নায়ুযুদ্ধ বেধে গেলে বিশ্বের জন্য সামাল দেওয়া কঠিন হবে। উদ্বেগ নিয়ে গুতেরেস বলেন, দুই দেশের বিরোধের জেরে বিভক্ত হয়ে পড়বে গোটা বিশ্বই।

তিনি বলেন, চীন আর যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এখন অকার্যকরই বলা যায়। বাণিজ্য-প্রযুক্তির মতো ইস্যুগুলোতে জরুরি ভিত্তিতে আলোচনা প্রয়োজন। নয়তো দুই অর্থনীতির পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে যাবে বিশ্ব। এতে করে দুই দেশের সামরিক আর ভূরাজনৈতিক কৌশল আরও বিপজ্জনক হতে পারে। তাই যেকোনও মূল্যে এই স্নায়ুযুদ্ধ ঠেকাতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ