শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

দেশে টিকার মজুত ১ কোটি ১৭ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন পর্যন্ত টিকা এসেছে মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৯৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এ মুহূর্তে মজুত আছে ১ কোটি ১৭ লাখ ৩১ হাজার ১৩৭ ডোজ টিকা।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন। সোমবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৩৮ হাজার ৩৩৬ ডোজ।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ হাজার ৯০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮১৪ জনকে। তবে এদিন ফাইজারের প্রথম এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া সোমবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৩৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৯১ জন। মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৬৭৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৩২৩ জনকে।

এছাড়া সারাদেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৭৪৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ