শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, কী জানানো হবে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, খুলল বাঁধের ১৬টি গেট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য জানালো বোর্ড আধিপত্য বিস্তার নিয়ে ২জনকে কু‌পিয়ে হত্যা শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

পরীক্ষা ছাড়াই বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্সে দেবে মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যাদের বৈধ লাইসেন্স আছে, তাদের জন্য ড্রাইভিং পরীক্ষা ছাড়াই মালদ্বীপে একটি স্থায়ী ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার অনুমতি দিয়েছে মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়।

এই সুযোগ আগে বাংলাদেশের নাগরিকদের ছিলো না। চলতি মাসে ২৬তম দেশ হিসেবে মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়ের তালিকায় থান পায় বাংলাদেশ।

বাংলাদেশের নাম যুক্ত হওয়ার পেছনে বর্তমান দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের অগ্রণী ভূমিকা আছে বলে মনে করেন সাধারণ প্রবাসীরা।

মালদ্বীপের পরিবহন মন্ত্রণালয়ের আগের আইন অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে যেকোনো একটি স্কুলে ভর্তি হয়ে টেস্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হতো, যা অনেক ব্যয়বহুল ছিলো প্রবাসী বাংলাদেশিদের জন্য।

দেশটির পরিবহন মন্ত্রণালয় আইন অনুযায়ী, লাইসেন্সের আবেদন করার সময় দেশটির নাগরিকদের ন্যাশনাল আইডি কার্ড এর কপি ও একটি পাসপোর্টের কপি জমা দিতে হবে। বিদেশিদের ক্ষেত্রে বৈধ ভিসার কপি, পাসপোর্টের কপি এবং আবেদনকারীর নিজ দেশের বৈধ লাইসেন্সের কপি জমা দিতে হবে। জমা দেওয়া লাইসেন্স কপিসহ অন্যান্য কাগজপত্রের অবশ্যই মেয়াদ থাকতে হবে। এই লাইসেন্সের বৈধতা অনলাইনের যাচাই বাছাই করা হবে। যদি বিদেশিদের লাইসেন্স অনলাইনে যাচাই করা না যায়, তাহলে নিজ দেশের দূতাবাস থেকে একটি যাচাইকরণ নথি সংগ্রহ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ