শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

চুয়াডাঙ্গায় ফ্রি দরসী কিতাব বিতরণ করলো ‘সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: চুয়াডাঙ্গা জেলা সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদের উদ্যোগে মেধাবী, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও দরসী কিতাব বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সংগঠনটির ব্যানারে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা থানার বড়বলদিয়া দারুল উলুম ফাতেমাতুজ্জহুরা (রাঃ) মহিলা মাদ্রাসায় এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ নাসিরুদ্দিন।

আয়োজিত বই বিতরণ কর্মসূচিতে মাদরাসা কর্তৃপক্ষ বলেন, সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ, নবগঠিত একটি দ্বীনি ও সেবামূলক সংগঠন, কমিটি গঠনের ১০ দিনের মাথায় তালিবুল ইলমদের জন্য এতো বড় খেদমতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছেন, যা আমাদের মাদরাসা এবং শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি সহযোগিতা। আমরা এতে অনেক আনন্দিত। সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা পোষণ করছি আমাদের পড়াশোনার সুব্যবস্থা করে দেওয়ার জন্য এবং এ সংগঠনের দীর্ঘায়ু কামনা করছি।

আয়োজিত কর্মসূচিতে সংস্থার সভাপতি বলেন, আমরা সব সময়ই আলেম-ওলামা, ত্বলাবাসহ অসহায় দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের মাঝে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা ও অনুদান প্রদান অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

আয়োজিত বই বিতরণ কর্মসূচি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এতে পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম, আলোচনা ও বই বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা বশির আহমদের মুনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

এছাড়া আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাওলানা শফিকুল ইসলাম, পোর কমিটির সভাপতি মুফতী আখতারুজ্জামান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা শরিয়ত উল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, এম এ তালহা সুরুজ, মাওলানা আরজ, হাফেজ আল আমিন প্রমুখ।

-এএ