শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত আনছর আলীর ছেলে কাজম আলী (৬৫) এবং তার স্ত্রী জমেলা। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একসঙ্গেই ওই দম্পতি মারা যান।

পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে, একসাথে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ