শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৫ দফা দাবিতে সারা দেশে পণ্য পরিবহনের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আশ্বাসে প্রত্যাহার করা হয় ধর্মঘট।

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। বেলা ১২ টা থেকে শুরু হওয়া এই বৈঠকে নেতারা ১৫ দফা দাবি তুলে ধরছেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান সম্ভব সেগুলো সমাধান করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর বাকিগুলো যাচাই বাছাই করে পরে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে পণ্য পরিবহনের এ কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন ট্রাক ও ট্যাংক-লরি ব্যবহারকারী ব্যবসায়ীরা। অচলাবস্থা সৃষ্টি হয় চট্টগ্রাম ও বেনাপাোল বন্দরে।

এর আগে মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহারসহ ১৫ দফা দাবি আদায়ে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছিলো ধর্মঘট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ