শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

খাগড়াছড়িতে শীর্ষ আলেমদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে সদ্য প্রয়াত শীর্ষ আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ., মুফতি আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. ও খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ দীঘিনালা উপজেলা সভাপতি হাফেজ মুহা. আবুল বাশার রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদে খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এ মাহফিলের আয়োজন করেন।

পরিষদের সরকারী সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় ও সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা ইউসুফ, সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী,সেক্রেটারি মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা বশির উদ্দিন, দিঘীনালা উপজেলা শাখার সহসভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান, সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন প্রমূখ।

মাহফিলে বক্তাগণ বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী শতাব্দীর বীরপুরুষ। ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা। তিনি দেশ,জাতীয় ও ইসলামের পক্ষে নিরলস কাজ করে গেছেন,যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.ক্ষণজন্মা মনীষী। মুসলিম উম্মার উজ্জ্বল নক্ষত্র। ইসলামী আইন সম্পর্কে পারদর্শী ছিলেন। তিনি জটিল যেকোন সমস্যার সমাধান সহজেই দিতে পারতেন।

পরিশেষে সদ্যপ্রয়াত শীর্ষ আলেমদের রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ