শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

প্রতি ওয়াক্তে সাঁতরে মসজিদে যাওয়া ইমাম পেলেন নৌকা ও অর্থ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, বাঁধ ভেঙে নদীর পানিতে আশপাশের বিশাল এলাকা প্লাবিত হয়ে গেলেও উঁচু স্থানে নির্মিত হওয়ায় একা দাঁড়িয়ে আছে একটি মসজিদ। এ অবস্থায়ও বেশ অনেকটা দূর সাঁতার কেটে সেই মসজিদে নামাজ আদায় করে ফিরছেন ইমাম মইনুর রহমান।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগরে। মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য একজন ইমামের এমন ত্যাগ ব্যাপক আলোচনা জন্ম দেয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, ওই ইমাম পাঁচ ওয়াক্ত নামাজই এভাবে সাঁতার কেটে মসজিদে গিয়ে আদায় করছেন বেশ কিছুদিন ধরে। বিষয়টি জানাজানি হলে তাকে অনেকেই সাহায্য করতে চায়।

ইতোমধ্যে এগিয়ে এসেছে ‘ডু সামথিং ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা ইমাম মইনুর রহমানকে একটি নৌকা এবং কিছু নগদ টাকা উপহার দিয়েছেন। এখন থেকে তিনি নৌকা করেই মসজিদে আসা-যাওয়া করতে পারবেন। একইসাথে নৌকাটি ব্যবহার করতে পারবেন মসজিদে যেতে ইচ্ছুক মুসল্লিরাও।

জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানি ঢুকে পড়ে প্রতাপনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। ওয়ার্ডটির প্রায় পুরোটাই পানির নিচে চলে গেলেও টিকে আছে হাওলাদার বাড়ি জামে মসজিদটি। আজ ৪ মাস অতিবাহিত হলেও এলাকাবাসীকে এ অবস্থা থেকে মুক্তি দিতে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ