রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার টিকার প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে এখন পর্যন্ত ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

এর মধ্যে প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৩২ লাখ ২০ হাজার ১১৪ জন আর নারী ১ কোটি ২ লাখ ৯৩ হাজার ২৪৮ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৯ লাখ ৪৬ হাজার ৫৭০ জন আর নারী ৬৫ লাখ ৭১ হাজার ৯৬৪ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৭৩ হাজার ৬৫২ ডোজ।

ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৩ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৭৯ হাজার ৯২৩ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ