রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেবে।

আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাঠানো হবে। বাংলাদেশে এনিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি।

তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই চালান সোমবার পৌঁছাবে। বর্তমানে টিকার প্যাকিং চলছে। নিরাপদ ও কার্যকর এই টিকা বাংলাদেশের মানুষকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত।’

জানা গেছে, এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ দশমিক ৩ শতাংশ ২ ডোজ টিকা পেয়েছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী টিকা বিতরণ প্রসারণে বাইডেন প্রশাসনের ঘোষণার পর এ খবর জানালো হোয়াইট হাউস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ