শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

দেশ ও জাতির স্বার্থে উলামায়ে কেরামদের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করুন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির সত্যিকারের রাহবার উলামায়ে কেরামদের প্রতি জুলুম ও নির্যাতনের পথ পরিহার করতে হবে। উলামায়ে কেরারদের প্রতি অন্যায় ও অবিচার করা হচ্ছে। উলামা বিদ্বেষীগোষ্টী উলামায়ে কেরামদের সমাজের আলাদা অংশ হিসেবে তুলে ধরার মধ্য দিয়ে দীনি শিক্ষার বিপক্ষে দাড়িয়েছে।

উলামায়ে কেরাম হল নবীজির ওয়ারিশ। তাদের প্রতি অমানবিক আচরণ ও জুলুম, অবশ্যই কঠোর শাস্তি প্রাপ্তির জন্য যথেষ্ট। দেশ ও জাতির স্বার্থে উলামায়ে কেরামদের গুম, জেল-জুলুম ও নির্যাতন বন্ধ করতে হবে।

আজ ২৫ সেপ্টেম্বর শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন কাফরুল থানা শাখার উদ্যোগে থানা সভাপতি হাজী নূর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত দাওয়াতী সভায় সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামদের অবদান অস্বীকার করার কোনও সুযোগ নাই। অথচ আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী নাস্তিক, মুরতাদ, অর্থ পাচারকারী, খুনি, ধর্ষক, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীরা আইন ও প্রশাসনের নানান সুযোগ সুবিধা ভোগ করছে। অথচ বায়োবৃদ্ধ উলামায়ে কেরামদেরকেও আজ হতে হচ্ছে নাজেহাল ও অপদস্থ। আমরা আর কোনও আলেমের গ্রেফতার ও গুমের সংবাদ শুনতে চাই না।

দেশে ইনসাফ ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামী নীতি-আদর্শের চর্চা বাড়িয়ে দিতে হবে। জনমত তৈরি কওে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মধ্যদিয়ে স্বাধীনতার প্রকৃত স্বাদ নিশ্চিত করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ